1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আবারও রাজশাহীর শ্রেষ্ঠ ওসি হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন, চতুর্থবারের মতো সম্মাননা লাভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

আবারও রাজশাহীর শ্রেষ্ঠ ওসি হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন, চতুর্থবারের মতো সম্মাননা লাভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রাজশাহী জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) রাজশাহী জেলা পুলিশ লাইনসে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম পিপিএম (সেবা) এর সভাপতিত্বে ওসি রুহুল আমিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসারবৃন্দ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগেও ২০২৫ সালের ১৭ এপ্রিল রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায় ওসি রুহুল আমিন শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। পরবর্তীতে মে মাসের অপরাধ সভাতেও তাঁকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। এবারে পরপর চতুর্থবার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রাপ্তি তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা এবং নিরবচ্ছিন্ন সফলতারই প্রমাণ।

গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই তিনি মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন দমন, জুয়া ও চোরাচালান বিরোধী কার্যক্রমসহ নানা ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছেন। একইসাথে তিনি কমিউনিটি পুলিশিং জোরদারকরণ, স্কুল-কলেজে সচেতনতামূলক সভা, ইভটিজিং প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার পুরো টিম একটি সুশৃঙ্খল ও দক্ষ বাহিনী হিসেবে কাজ করছে।

ওসি রুহুল আমিন একাধারে কঠোর আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং অন্যদিকে একজন মানবিক পুলিশ সদস্য হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর সৌজন্যমূলক আচরণ, সমস্যা সমাধানে উদ্যোগী মনোভাব এবং দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা তাঁকে সাধারণ মানুষের আস্থাভাজন করে তুলেছে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, গোদাগাড়ী থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি কৃতজ্ঞ জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি, যিনি আমাদের প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন। একইসাথে কৃতজ্ঞ গোদাগাড়ী বাসীর প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

জাতীয় পর্যায়ে বারবার স্বীকৃতি পাওয়া এই পুলিশ কর্মকর্তার দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি পুলিশের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট