1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত ঘাটভোগ-বাহিরদিয়া আঞ্চলিক বিরোধের অবসান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু আইসিটি এমপ্লোয়ি সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটি গঠন রাজশাহীতে এবারও চামড়ার দাম কম লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা নওগাঁ পুলিশ সুপার এর নিরাপত্তা ব্যবস্থা তদারকি তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অসুস্থ্ ছাত্রীর পাশে বিদ্যালয়ের এ্যলামনাই আ্যসোসিয়েশন

ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই. শরীফ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকাল ১১টায় (১৬ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চয় কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মের তারুণ্য ও জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কোন ঘাটতি থাকবে না। সে সাথে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে যারা নিহত-আহতদের প্রতি সমবেদনা দোয়া কামনা করছি বলে তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদান্তে সকলের সার্বিক মঙ্গল কামনা করে সভার কাজ শেষ করেন।

এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানের সহযোগীযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে যারা নিহত-আহতদের জন্য বিশেষ দোকরা হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদির।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট