1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড়ে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি : ৬ দফা দাবী দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পঞ্চগড়ে পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা। আজ মঙ্গলবার (০৮জুলাই) সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত পঞ্চগড় সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে  ৬ দফাদাবী বাস্তবায়নের লক্ষ্যে ৩ ঘন্টা  অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বক্তব্যে স্বাস্থ্যকর্মীরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেডে প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে প্রদান সহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নে দাবী জানান তারা।

Open photo

এসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি সৈয়দ আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পঞ্চগড় সদর উপজেলা সভাপতি আখতার বানু সহ অনেকে বক্তব্য  রাখেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট