1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ীর মৃত্যু 

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মাসুম আল মামুন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  আজ (৬জুলাই) রোববার বিকেলে উপজেলার পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ব্যবসায়ী মামুন ঐ এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন ব্যবসায়ী মাসুম আল মামুন।  তবে গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়া হয়। পরে নদী থেকে ডুবন্ত অবস্থায় ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।  তবে পরিবারসহ স্থানীয়দের ধারণা, ব্যবসায়ী মাসুম আল মামুন নদীতে গোসল করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান নদীতে গোসল করতে নেমে  এক ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট