1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আপনারা শুধু মানুষ গড়ার কারিগর নয়, আপনারা গণতন্ত্র রক্ষার কারিগর" - সাবেক এমপি সামসুজ্জোহা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপনারা শুধু মানুষ গড়ার কারিগর নয়, আপনারা গণতন্ত্র রক্ষার কারিগর” — সাবেক এমপি সামসুজ্জোহা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।

তিনি বলেন – “আপনারা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি গড়ার কারিগর নয়,  আপনারা গণতন্ত্র রক্ষার কারিগর। কিভাবে, মানুষের যে পবিত্র  আমানত ভোট,  এই ভোট আপনারা গ্রহন করেন।  আপনাদের মাধ্যমে  ভোট গ্রহনের পরেই সেখানে প্রকৃত মানুষ নির্বাচত হয়, আপনাদের দায়িত্ব অপরিসীম,  আপনাদের কাছে অনুরোধ আপনারা সৎ ও  ন্যায় নিষ্ঠার সাথে  কাজ করে যাবেন , বিগত দিনে রাজনৈতিক চাপে  আপনারা নৈতিকতা বিষর্জন দিতে বাধ্য হয়েছেন, ৫% মানুষ উপস্থিত হয়নি ভোট হয়ে গেছে। দোয়া করবো ভবিষ্যতে যেন এধরনের চাপ না আসে।   আমরা যখন ক্ষমতায় ছিলাম আমি এটা এস্টাবলিশ করতে মোটামুটি ভাবে সহযোগিতা করেছি সে কারনে অফিস ঘর প্রতিষ্ঠিত হয়েছে দোয়া করবেন যদি আমরা ক্ষমতাই আসি বাকি দায়িত্বটুকু আমিই পালন  করবো ”

শনিবার ( ৫জুলাই) বিকালে পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির আয়োজনে কমিটির আহ্বায়ক ও চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রি বার্ষিক সম্মেলনে  খিরশিন এসকে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  এস এম মোরশেদ আলম কে সভাপতি এবং আকবরপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জুয়েলকে  সাধারণ সম্পাদক নির্বাচত করে ৩১ সদস্য  বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,  সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, থানা বিএনপির সাবেক আহবায়ক আক্কাস আলী , যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, সিনিয়র যুগ্ম আহবায়ক বাইজিদ রায়হান শাহীন, পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের বিএনপি নেতা সাদিকুল বারী, নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ জেড মিজান, বিভিন্ন বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ,  শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট