1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে পুকুরে ডুবে  শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  আজ শনিবার (২৮ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত সাফায়েত ঐ এলাকার মোঃ আরিফুজ্জামান মিঠুর ছেলে।  প্রত্যক্ষদর্শী একজন জানায়, শনিবার সকালে দুই বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা শাপলা আক্তার।   রান্নার ফাঁকে বাইরে বের হলে উঠানে ছেলে সাফায়তকে দেখতে পাননি শাপলা আক্তার।  তাকে খোঁজাখুঁজি করতে বাড়ির বাইরে বের হন তিনি। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে সাফায়াতকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মা শাপলা আক্তার। পরে পরিবারের সদস্যরা তার চিৎকারে ছুটে এলে সাফায়াতকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান পুকুরের পানিতে পড়ে ঐ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট