1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রংপুরের বদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে  শুভ রথযাত্রা পালন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

রংপুরের বদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে  শুভ রথযাত্রা পালন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা, উৎসবমূখর পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সাবেক সাংসদ ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর খামারবাড়ি থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে পৌরশহরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, থানাপাড়ার হরিসভায় এসে শেষ হয়।রথযাত্রায় যোগ দিয়েছেন হাজার হাজার ভক্তবৃন্দ। অপরদিকে পৌরসভার যুগীপাড়া থেকে আরও একটি রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো ফিরে যান শ্রী শ্রী রাধামাধব জীউ সেবা কুঞ্জনে। এদিকে কঠোর নিরাপত্তায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
রথযাত্রার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এ সময় ছিলেন উত্তম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রংপুর জেলা।ধনী কুমার কুন্ডু, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বদরগঞ্জ উপজেলা শাখা।বিশ্বজিত কুমার বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বদরগঞ্জ উপজেলা শাখা।খোকন কুমার দাস, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বদরগঞ্জ পৌর শাখা।চঞ্চল রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বদরগঞ্জ পৌর শাখা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শুভ রথযাত্রা উপলক্ষে বদরগঞ্জে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
রথযাত্রাটি ৫ জুলাই বিকেল ৩ টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা একই পথে বিপরীত দিক থেকে অর্থাৎ অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর খামারবাড়ি থেকে জগন্নাথ দেবের রথযাত্রা আশ্রমে আনা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট