1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাল টাকাসহ প্রতারক চক্রের  সদস্য গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাল টাকাসহ প্রতারক চক্রের  সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে জাল নোট এবং প্রতারণার অভিযোগে মোঃ রাশেদ জামান (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে জাল টাকা, নগদ অর্থ, মোবাইল ফোন এবং মাদকসেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত থেকে শনিবার (২৮ জুন) ভোর পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। অভিযানের একপর্যায়ে রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১ হাজার টাকার একটি জাল নোট, ১২ হাজার টাকা নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং মাদকসেবনের কিছু উপকরণ জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, রাশেদ জামান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার পাশাপাশি বিদেশি ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানের আগে টাঙ্গাইল থেকে তিনজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তাদের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে ডলার দেওয়ার কথা বলে। এই অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাশেদের আরও দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হলেও তারা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, “এই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট