1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় কাজদিয়া সরকারি হাইস্কুল আন্তব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রূপসায় কাজদিয়া সরকারি হাইস্কুল আন্তব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামানঃ কাজদিয়া সরকারি হাইস্কুল এর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ২৭ জুন শুক্রবার বিকাল ৪ টায় স্কুলের ফুটবল মাঠে ৮ দলীয় আন্তব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। খেলাটি কাজদিয়া হাই স্কুলের ব্যাচ ২০১৬ বনাম ব্যাচ ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু সহকারি হিসাবে ছিলেন এলিচ আল মামুন ও ফেরদাউস সরদার। খেলায় প্রথমার্ধে দুই দল মুহুর মুহুর আক্রমন, পাল্টা আক্রমন করে কোন দল গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের মাথায় ব্যাচ-২১ এর মেহেদি ১ টি গোল করে ২-১ গোলে এগিয়ে যায়। খেলার ১২ মিনিটের মাথায় আবারও ব্যাচ ২১ এর মেহেদী আর একটি গোল করে ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ২২ মিনিটের মাথায় ব্যাচ ২১ এর আনিচ আর একটি গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যায়। পরবর্তিতে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় ব্যাচ-২১, ৩-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ক্রিড়া সংগঠক খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ। প্রধান অতিথীর বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মংলা পোর্টের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার শওকত আলী। আমন্ত্রিত অতিথীর বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ক্রিড়া সংগঠক জাতীয় রেফারি বাশির আহম্মেদ লালু সভাপতিত্বে, বিশেষ অতিথীর বক্তৃতা করেন রূপসা সাবজোনাল পল্লী বিদুৎ সমিতির এজিএম এ হালিম খান, খুলনা জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলির সদস্য সৈয়দ নিয়ামত আলী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক সৈয়দ মাহমুদ আলী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মুন্না সরদার, ব্যাবসায়ী ও সমাজ সেবক মহিউদ্দিন লিঠু, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ সরদার, বিশিষ্ট ব্যাবসায়ী ওবায়েদ ফরাজি, আরজান উল্লাহ শেখ। উপস্থিত ছিলেন ব্যাচ -৯৫ শিক্ষার্থী মাসুদুর রহমান, শিক্ষক কুদরত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুবুর রহমান মুকুল, বিশ্বাস শরিফুজ্জামান বাচ্চু, বিল্লাল শেখ, ছাত্র নেতা ইসরাইল বাবু,আবু দাউদ দানিস প্রমুখ। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন রিসাদ, ফেরদৌস, জহির খান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ী দল কে চ্যাম্পিয় ট্রপি ও বিজিত দল কে রানার্স আপ ট্রপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী। বিজয়ী দলের আনিচ কে ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট