1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে  সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে  সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  রহনপুরে এনজিবি ও শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ জুন) বিকেলে রহনপুর এবি স্কুল মাঠে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) প্রেস ক্রিকেট একাদশ আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ রহনপুর আহমদী বেগম (এ,বি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এই খেলায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) বনাম শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। ১২ ওভারে  এই খেলায় নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) টসে জিতে খেলা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতে আমীর মনিরুজ্জামান ডাবলু।

সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক। ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক জামিল হোসেন। প্রীতি ক্রিকেট খেলায় ২৬ রানে শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ হারিয়ে জয়লাভ করেন নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট (এনজিবি) দল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট