1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

গোদাগাড়ীতে ওয়ার্ডভিত্তিক স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্রীড়াবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক স্পোর্টিং ক্লাবসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে থাকা ক্লাবগুলোর মাঝে ফুটবল, রেজিস্টার খাতা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন থেকে শুরু হওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ ।

এ সময় তিনি বলেন, “শরীর ও মনের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই ক্রীড়া সামগ্রীগুলো তাদের স্বপ্নপূরণের হাতিয়ার হয়ে উঠবে।” অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব কর্মকর্তাবৃন্দ এবং যুবকরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী পেয়ে ক্লাবগুলোর কর্মকর্তারা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতি দেন। এ উদ্যোগের মাধ্যমে গোদাগাড়ীতে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির পথ আরও প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়াবিদ ও অভিভাবকেরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট