1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে উপজেলা স্কাউটস প্রোগ্রাম বিভাগের দেশব্যাপী কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

ভোলাহাটে উপজেলা স্কাউটস প্রোগ্রাম বিভাগের দেশব্যাপী কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে ও স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সোমবার দিনব্যাপী (২৩ জুন ২০২৫) সারাদেশব্যাপী কাব কার্ণিভাল ২০২৫ রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সকাল সাড়ে ৮টায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন আয়োজক কর্তৃপক্ষ। পদাধিকারবলে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় উত্তোলন ও কাব কার্ণিভালের উদ্বোধন ঘোষণা করে দিনের সূচনা হয়।Open photo

এ সময় সভাপতির সাথে ছিলেন স্কাউটস কমিশনার হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা ও সাবেক প্রধান শিক্ষক ও প্রবীণজ্ঞ জেলা স্কাউটস সহকারী কমিশনার মোঃ নুরুল ইসলাম মাষ্টার। বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সম্পাদক মোঃ হাতেম তাই এর সার্বিক দিকনির্দেশনার মাধ্যমে কাব কার্ণিভালের বিভিন্ন দলের দলনেতাদের সুপরামর্শ দিয়ে দিনের কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় দিনের কর্মসূচীতে সহযোগিতা, টিচিং ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, কাব লিডার মোঃ কামরুল ইসলাম, স্কাউটস লিডার মোঃ রাকিবুল হাসান।

উপজেলার ৩০টি বিদ্যালয়ের ১জন শিক্ষক ও ৬জন ছাত্রছাত্রীসহ উপজেলা স্কাউটসের সকল সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন ও স্খানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট