1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রূপসায় র‍্যাবের হাতে ২০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা: র‌্যাব -৬ খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে , সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ১৯ জুন রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে খুলনা জেলার রূপসা থানার খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দেয়। গাড়িটি রাস্তার পাশে থামলে গাড়িতে থাকা যাত্রী মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, গ্রাম ধুলিয়া, থানা- সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরা ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।Open photo

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে রূপসা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট