1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। অভিযানে ৮টি দোকান উচ্ছেদ করা হয়।

এলাকা সুত্রে জানাগেছে,এসব দলখদারদের কারণে নদীর তীরে যাতাযাতে সমস্যা হতো। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও বেদখল হয়ে গিয়েছিল। আর উচ্ছেদের পর দোকানীরা বলেছেন, আশপাশে আরও দোকান এবং বাড়ি থাকলেও শুধু তাদের ৮টি দোকানই উচ্ছেদ করা হয়েছে। অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন,পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে, তাহলে পরবর্তীতে তাদেরও উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন,রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট