1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় নতুন ইউএনও সানজিদা রিক্তার যোগদান ‎ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

রূপসায় নতুন ইউএনও সানজিদা রিক্তার যোগদান ‎

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার, খলনা: ‎ ‎খুলনা জেলায় রূপসা উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সানজিদা রিক্তা। গত ১৬ জুন সোমবার তিনি উপজেলার দায়িত্বগ্রহণ করেন। তার পরিচিতি নাম্বার-( ১৮৪১২)।

ঢাকা বিভাগের মাদারীপুর জেলার সানজিদা রিক্তা সম্প্রতি প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। ‎ ‎এ দিকে সানজিদা রিক্তা ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে বরিশালের সরকারি বিএম কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন। এরপর ২০১৯ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম পদায়ন হয় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন তিনি। ‎

‎২০২১ সালের ৫ জুলাই বরিশালের বানারীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ আগস্ট বদলি হয়ে একই পদে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যোগ দেন। পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারী থেকে প্রশিক্ষণরত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেন। ‎ ‎এর পর ২০২৪ সালের ৩১ জুলাই থেকে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

এরপর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছুদিন দায়িত্ব পালন করেন। পরে সর্বশেষ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। সততা, দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠা দিয়ে অল্প সময়ে প্রশাসনে আস্থা অর্জন করেছেন সানজিদা রিক্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট