1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

তানোর বাজারে অভিনব কায়দায় ৫ দোকানে চুরি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে ভোররাতে ৫টি দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে নগদ প্রায় ৪ লাখ টাকা। তবে কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় নাইট গার্ডরা তাদের দায়িত্ব পালনের পর ভোর ৫টা পর তারা বণিক সমিতি অফিসে চলে যায়। সিসি ফুটেজে দেখা যায়, নাইট গার্ড চলে যাবার পর ৫জন চোরের দল ভোর সাড়ে ৫টার দিকে প্রতাপ সরকারের মার্কেটের ৫টি কাপড় ও গার্মেন্টসের দোকানের সাটারের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি করে। সিট-কাপড় ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকান থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা, সম্পা রানী সিট কাপড়ের দোকান থেকে ৩০ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী আলমগীরের দোকান থেকে ১৯ হাজার টাকা, গার্মেন্টস ব্যবসায়ী আবু জানন্নানের দোকান থেকে ১হাজার ৫শত টাকা এবং টেইলার্স ব্যবসায়ীর নায়েব আলী দোকান থেকে ৭ শত টাকা চোরের দল নিয়ে গেছে।

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, নাইট গার্ডরা রাতে তাদের দায়িত্ব পালন করে ভোট ৫টার দিকে চলে যায়। দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখা গেছে ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এঘটনা ঘটে। সকাল ৬টার দিকে মেন রোড দিয়ে চোরের দল চলে যেতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। বিষয়টি থানায় জানানো হয়েছে।

থানার ওসি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিনব কায়দায় ৫টি দোকানে চুরি হয়েছে। তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোররা চুরি ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং দোষীদের দ্রুুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট