1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ভুয়া এনজিও'র খপ্পড়ে পড়ে অসংখ্য মানুষ সর্বশান্ত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

তানোরে ভুয়া এনজিও’র খপ্পড়ে পড়ে অসংখ্য মানুষ সর্বশান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর তানোরে দুটি ভুয়া এনজিও’র খপ্পড়ে পড়ে অসংখ্য সর্বশান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমান ও একই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর পলি বেগম। তারা পল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ও ফেমাস বিজনেস ডেভেলপমেন্ট লিঃ (এফবিডিএল) নামের দুটি ভুয়া এনজিও’র খুলে চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সাধারণ মানুষকে উচ্চ সুদে দাদন (ঋণ) দিয়ে সর্বশান্ত করছে। কেউ কিস্তি দিতে না পারলেই তার নামে আদালতে ১০ গুন টাকার অংক বসিয়ে মামলা ঠুকে দিচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী ফরিদা বেগম বাদি হয়ে সাবেক কাউন্সিলর মশিউর রহমান ও পলি বেগমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, উক্ত বিবাদীগণের ফেমাস বিজনেজ ডেভেলপমেন্ট লিমিটেড (এফবিডিএল) নামে তানোর থানায় একটি এনজিও আছে। যার কোন সরকারী অনুমোদন নাই। উক্ত এনজিওতে আমি গত ১৭/০৮/২০২১ তারিখে রুপালী ব্যাংক তানোর শাখার হিসাব নং-১৪৭৪১, চেক নং-১৭১০৪৩৫ এর একটি ফাঁকা চেক জমা দিয়ে ৬৮,০০০/- (আটষট্টি হাজার) টাকা ঋণ গ্রহন করি। পরবর্তীতে গত ইং ২২/০৫/২০২২ তারিখে সুদসহ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পরিশোধ করি। কিন্তু উক্ত বিবাদীরা আমাকে টাকা পরিশোধের কোন রশিদ বা বহি প্রদান করে না। আমি পরিশোধিত বহি ফেরত চাইলে উক্ত বিবাদীরা আমাকে বহি ফেরত না দিয়ে সুদসহ আরো অনেক টাকা দাবি করে। আমি টাকা না দিলে আমার নামে ১১.০৩,৭৮০ (এগার লক্ষ তিন হাজার সাতশত আশি) টাকার বিজ্ঞ আদালতে একটি চেক ডিজঅনার মামলা করে। যার সি. আর মামলা নং-১০৪/২০২৫ (তানোর)।Open photo

গত ১৯/০৫/২০২৫ তারিখ দুপুর অনুমান ১:০০ টার সময় তানোর পৌরসভাধীন মথুরাপুর গ্রামস্থ ব্র্যাক অফিসের সামনে উক্ত বিবাদীরা আমাকে দেখতে পেয়ে আমার নিকট হতে ১১,০৩,৭৮০ (এগার লক্ষ তিন হাজার সাতশত আশি) টাকা চাই। আমি বিজ্ঞ আদালতে মামলার মাধ্যমে বুঝবো। তখন বিবাদীরা আমাকে বিভিন্ন রকম ভয়-ভীতি হুমকি প্রদর্শন করে। এরুপ অনেক ঘটনা এর আগে ঘটেছে। যাহার উদাহরন সরুপ তানোর গোল্লাপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রহিম এন্ড সন্স (ক্লথ স্টোর) এর স্বত্বাধিকারী মরহুম সাইফুল ইসলাম এই এনজিওর গ্যাড়াকলে পড়ে  স্ট্রোক করে মারা জান।পরবর্তীতে টাকার জন্য মরহুমের  লাশ দাফনে বাধা দেন। পরবর্তীতে টাকার বিনিময়ে সমাধান হয়।

Open photo

উক্ত বিষয়কে কেন্দ্র করে যে কোন সময় আইন শৃংখলা ও শান্তিভঙ্গের আশু সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বিষয়টি আমার পরিবারের লোকজনসহ গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যক্তি- বর্গদের অবহিত করে তাদের পরামর্শক্রমে এই লিখিত অভিযোগ দাখিল করিলাম।এবিষয়ে তানোর উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম হোসেন বলেন,অভিযোগের তদন্ত করা হয়েছে প্রতিবেদন জমা দেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর মশিউর রহমান ও পলি বেগম তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ঋণ নিয়ে টাকা না দেবার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট