1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরের উজালখলসী বিলে পুকুর খননের মাটি ড্রাম ট্রাকে পরিবহন করায় রাস্তার ক্ষতি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

দুর্গাপুরের উজালখলসী বিলে পুকুর খননের মাটি ড্রাম ট্রাকে পরিবহন করায় রাস্তার ক্ষতি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
নাম মাত্র দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর অভিযানের পর সরকারি ঘোষণা অনুযায়ী অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ থাকার কথা রয়েছে। কিন্তু আবারও বিএনপির কয়েকজন নেতাকর্মীর ছত্রছায়ায় রবিবার (১৫ জুন) বিকাল থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখলসী বিলে এবার বিভিন্ন প্রশাসন ও সাংবাদিকদের মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে অবৈধভাবে পুকুর খনন করে ১৩টি ড্রাম ট্রাক দারায় মাটি বিক্রি করে দুর্গাপুর টু বাগমারার তাহেরপুর পৌরসভার সরকারি পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে অবৈধ পুকুর খননকারি স্যান্ডেল বেলাল হোসেনের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় অসহায় হয়ে পড়েছে তাহেরপুর পৌরসভার রাস্তা দিয়ে চলাচলকারি ছোট-বড় যানবাহন ও পথচারিরা।

পুকুর খননের জন্য বাগমারার গোয়ালকান্দরি রামরামার নেকাদুল ওরুপে মকবুল এবং জামালের ইটভাটায়সহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করায় পুনরায় প্রভাব পড়ছে তাহেরপুর পৌরসভার বিভিন্ন সিসি ও পাকা রাস্তার উপরই। ফলে অবৈধ ড্রাম ট্রাকে মাটি পরিবহন করায় রাস্তা ঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। অথচ বাগমারার প্রশাসন রয়েছে চুপচাপ।

এলাকাবাসী সংশিষ্ঠ সুত্রে জানাগেছে,উপজেলার উজালখলসী বিলে বাগমারার তাহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কার্ত্তিক শাহা ও রঘুনাথপুর গ্রামের বাচ্ছু মন্ডল দুর্গাপুর উপজেলার উজালখলসী বিলে দুই শিপ্ঠে প্রায় ৭০ একর জমি দখল নিয়ে পুকুর খনন কাজ শুরু করেন। পরে ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দীর্ঘদিন বন্ধ ছিল পুকুর এই খনন কাজ। হঠাৎ করে এখন আবারও পুকুর খনন শুরু করছেন একই উপজেলার গোপালপাড়া গ্রামের স্যান্ডেল ব্যবসায়ী বেলাল হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট