1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিদুৎ স্পর্শে অকালে ঝরে গেল তাজা প্রাণ, স্বপ্ন পূরণ হলোনা শিক্ষক পরিবারের ! - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

বাঘায় বিদুৎ স্পর্শে অকালে ঝরে গেল তাজা প্রাণ, স্বপ্ন পূরণ হলোনা শিক্ষক পরিবারের !

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় দুই বছর আগে অনেক স্বপ্ন নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন আমানুল্লাহ আমান(৩৩)। নিমিষেই সেই স্বপ্ন হারিয়ে গেল জানালা দিয়ে বিদুৎ সংযোগের ছিদ্র তারের র্স্পশে। সোমবার (১৬/০৬/২৫) বিদ্যুৎ স্পর্শে মারা যান স্কুল শিক্ষক আমানুল্লাহ আমান ।

স্ত্রী ও দেড় বছরের এক ছেলে রেখে মারা যান উপজেলার পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমানুল্লাহ আমান। তিনি আড়ানী পৌরসভার মমিনপুর গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে মমিনপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আমানুল্লাহ আমানের সহোদর ভাই মোঃ সানাউল্লাহ জানান,তাদের ও চাচার বাড়ি পাশাপাশি।

বাড়ি সংলগ্ন চাচার মুদিখানার দোকান আছে। সেই দোকানে বাড়ির একটি কক্ষের লোহার গ্রিল জানালা দিয়ে বিদুৎ সংযোগ নেওয়া ছিল। সোমবার সকাল আনুমানিক ১০ টায় বাড়ি থেকে বের হওয়ার সময় গ্রিল জানালায় হাত লেগে বিদ্যুৎ স্পশে জ্ঞান হারিয়ে ফেলে আমানুল্লাহ আমান। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে অজান্তে, সংযোগ নেওয়া তারটি ছিদ্র হয়ে লোহার গ্রিল জানালার সাথে বিদুৎ এর কানেকশন হয়ে ছিল।

সানাউল্লাহ জানান,স্ত্রী সহ দেড় বছরের এক ছেলে রয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক ডিএম শওকত জামান রাজা জানান, ২০২৩ সালের ২৪ জানুয়ারি তার বিদ্যালয়ে যোগদান করেন।

বাঘা থানার পরিদর্শক (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অস্বাভাবিক মৃত্যুতে ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেননি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট