1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সাংগঠনিক সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সাংগঠনিক সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি : জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের রাজনীতিকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূলে দলকে আরও সক্রিয় করতে এনসিপির রাজশাহী জেলা ও মহানগর শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন। সভায় অংশ নেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী মহানগরের আহ্বায়ক আল আশরারুল ইমাম তানিম এবং জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় প্রত্যেক উপজেলায় সক্রিয় কমিটি গঠন, সদস্যভিত্তি সম্প্রসারণ, রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জনসম্পৃক্ত কর্মসূচি চালুর ওপর জোর দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট