1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে চালক ঘুমিয়ে হেলপার চালাচ্ছিলো এ্যাম্বুলেন্স, হেলপারের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে এম্বুলেন্স ও ইট বোঝায় ট্রলির সংঘর্ষে অনিক (১৮) নামের এ্যাম্বুলেন্স এর হেলপারের মৃত্যু হয়েছে। এসময় এ্যাম্বুলেন্স চালক গাড়ীর ভেতরে ঘুমিয়ে হেলপার দিয়ে গাড়ি চালাচ্ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
শনিবার (১৪ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে কুষ্টিয়ার একটি বেসরকারী এ্যাম্বুলেন্স এর হেলপার হিসাবে কাজ করতো।
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, সকাল ৭টার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি এ্যাম্বুলেন্স উক্ত স্থানে পৌছালে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। তবে এ্যাম্বুলেন্স এ অন্য কোন যাত্রি ছিলো না।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, মুলত নিহত অনিক এ্যাম্বুলেন্স এর হেলপার। চালক ভেতরে ঘুমিয়ে ছিলো এবং অনিক গাড়ী চালিয়ে মেহেরপুর যাচ্ছিলো।
এ বিষয়ে মিরপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে দুর্ঘটনাকবলীত গাড়ী দুটিকেও উদ্ধার করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট