1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে কুরবানী দেয়া ফকির-মিশক্বিনের মাংস চুরি করলো হাজী আরফেজ মেম্বার, শালিসে সদস্যপদ বাতিল ও ১০১ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানী দেয়া মাংসের লোভ সামলাতে না পেরে ফকির-মিশক্বিনের প্রাপ্য মাংস চুরি করলো সাবেক ইউপি মেম্বার আলহাজ্ব মোঃ আরফেজ আলী বাশির মেম্বার! শালিসে জামাতের সদস্যপদ বাতিল ও ১০১ টাকা জরিমানা হয়েছে বলে জানা গেছে।

পবিত্র ঈদুল আজহা সপ্তাহখানেক আগে শুক্রবার (৬ জুন ২০২৫) শেষ হলেও মুসলিমদের ওয়াজিব/সুন্নাত কাজ কুরবানী দেয়া। এই কুরবানী দেয়ার তিন ভাগের এক ভাগ গোস্ত জমায়িত হয় পাড়াভিত্তিক মোড়ল-মাতাব্বরের বাড়ীতে। এ গোস্ত পরে ফকির-মিশক্বিন তথা যারা কুরবানী দিতে পারেনি তাদের মাঝে বিলিয়ে দেয়ার প্রচলন রয়েছে ঐ পাড়ার মোড়ল-মাতাব্বরের।

উল্লেখ্য, গরু, মহিষ, ছাগল ও ভেঁড়া কুরবানী করা সকলের তিন ভাগের একভাগ গোস্ত জমায়িত হয় প্রথমে এলাকার প্রধান জামাতে। সে ধরণের একটি উপজেলার বৃহত্তর জামাত-বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ। এ দপ্তরে জামাতের অন্তর্ভুক্ত সকল মুসলিম কুরবানীদাতাগণ তাদের ১/৩ ভাগ মাংস একত্রে করে। পরে সে মাংস পাড়ার মোড়ল মাতাব্বরের বাড়ীতে রক্ষিত থাকে। ঐ মোড়ল মাতাব্বরের পাড়ায় পাড়ায় বসবাসরত গরীব অসহায় এবং ফকির-মিশক্বিনদের সুষ্ঠু বণ্টন করে দেয়ার জন্য।

গোপন সূত্রটি আরো বলছে, প্রধান জামাতের জমায়িত মাংস প্রয়োজনের অতিরিক্ত প্রায় দেড় মন মাংস হাজী বাশির মেম্বার নিজেই আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে মাংস আত্মসাতের বিষয়টি ধামাচাপা চেষ্টা করে। পরে এককান দু’কান থেকে সাধারণের কানে এসে পৌঁছে ঘটনাটি। এ ব্যাপারে প্রধান জামায়াত-ঘটনাটি অবগত হয়ে গত শুক্রবার রাতে (১৩ জুন ২০২৫) এক শালিসে বজরাটেক জগৎ বেওয়া জামাত প্রধানগণ ও অভিযুক্ত ব্যক্তি বাশির মেম্বারকে শালিসে বসলে বিচারের এক পর্যায়ে গণধলায়ের মুখে পড়ে। পরে বিচার ঘরের গ্রিল থাকায় অভিযুক্ত বাশির মেম্বার ও তারছেলে গণধোলায়ের হাত থেকে প্রাণে রক্ষা পায় বলে শালিসে উপস্থিত প্রত্যক্ষদর্শীগণ জানান।

আরো উল্লেখ যে, কুরবানীর মাংস আত্মসাৎকারী মোঃ আরফেজ আলী বাশির মেম্বার ঈদুল আজহা কুরবানীর দিন হতে প্রধান জামাতের কার্যকরী কমিটির সদস্যদের ম্যানেজ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে উল্লেখিত সময়ে শালিস বসে। শালিসে অভিযুক্ত ব্যক্তি বাশির মেম্বারের জামাতের সদস্য পদ বাতিল ও ১০১ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত হাজী আরফেজ আলী মেম্বারের সাথে যোগাযোগ করা তিনি বলেন, শালিসে সকল সমস্যার সমাধান হয়েছে বলে তিনি সম্পূর্ণ ব্যাপারটি এড়িয়ে যান।

ঘটনাটির ব্যাপারে বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ জামাতের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মাস্টারের সাথে মুঠোফোনে যোগাযোগে তিনি বলেন, আমরা জামাতের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বাশির মেম্বারের এহেন কর্মকান্ডের জন্য তার জামাতের সদস্য পদ বাতিল করা হয়েছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট