1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিরামপুর সীমান্তে ১৫ জনকে জোরপূর্বক পুশইন বিএসএফ’র - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

বিরামপুর সীমান্তে ১৫ জনকে জোরপূর্বক পুশইন বিএসএফ’র

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি : বাসস

সবুজনগর অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

আজ শুক্রবার দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মধ্যরাতে জেলার বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে বিএসএফ সদস্যরা জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করে।

২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজ  সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় পুশইন করা ১৫ জন পুরুষ, নারী ও শিশুরা সন্দেহজনক ঘুরা-ফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকের পর তারা জানায়, তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয় শিশু রয়েছে।

দিনাজপুর জেলার ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৫৭-বিএসএফ-এর-গুলশী বিএসএফ ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ২৯৫/১ এস থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থান দিয়ে ওই ১৫ জনকে পুশইন করা হয়।

আটকৃত ১৫ জন হলেন- বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলা শীতল পাটি গ্রামের মৃত ওমর মোল্লার পুত্র মো. আকাশ মোল্লা (৬০), আকাশ মোল্লার স্ত্রী মোছাম্মদ হিরিনা বেগম (৫৫), আকাশ মোল্লার পুত্র মো. হাসু মোল্লা (৩৪), হাসু মোল্লার পুত্র মো. বেলাল মোল্লা (১৪), মোহাম্মদ মোল্লা (১২), আহমদ মোল্লা (৮) ও কন্যা রাবেয়া মোল্লা (৪), আকাশ মোল্লার পুত্র মো. মনির মোল্লা (৩২), মনির মোল্লার স্ত্রী মোছাম্মাদ ঝরনা খাতুন (২৭), মনির মোল্লার কন্যা সুমাইয়া খাতুন (১১), পুত্র আল আমিন মোল্লা (৮), কন্যা সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) ও শিশুপুত্র ইব্রাহিম মোল্লা (২) এবং মৃত হাফিজ মোল্লার স্ত্রী মোসাম্মৎ তাজমা বেগম (৪২)।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট