1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রূপসায় ৫ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ হওয়া আঃ আহাদ শেখের

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥‎ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. ‎ ‎খুলনা:

খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের গায়সার গাতী গ্রামের মোঃ আঃ সুবহান শেখ এর কনিষ্ঠ পুত্র মোঃ আঃ আহাদ শেখ.(৩০) এর সন্ধান মেলেনি ৫ দিন অতিবাহিত হওযার পরও।

জানা গেছে,  রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের গায়সার গাতী গ্রামের মোঃ আঃ সুবহান শেখ এর কনিষ্ঠ পুত্র মোঃ আঃ আহাদ শেখ.(৩০) গত ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আযহার দিন সন্ধ্যা পর্যন্ত তার মামা আঃ রহমান শেখের পুত্র মোঃ রাকিবের সাথে বাড়ীর পাশের দোকানে বসেছিল বলে জানিয়েছেন তার পরিবার।

উক্ত বিষয়ে রাকিব এর কাছে জানতে চাইলে সে বলে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে ছিলো ঠিকই তবে এর পর আমি আর কিছু জানিনা। এ দিকে তার নিজস্ব ফোন:-০১৮৮১-৬৩৪০৭৩ এই নাম্বারে ফোন দিয়ে বন্ধ পাওয়া সহ সকল আত্মীয় স্বজনদের বাড়ী ও বিভিন্ন স্হানে খোঁজ নিয়ে তাঁর সন্ধান না পেয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন, তার পিতা মোঃ আঃ সোবহান শেখ।

এ দিকে সন্তান ও ভাইয়ের নিখোঁজ হওয়ার সংবাদে দিশেহারা হয়ে পড়েছেন, পিতা, মাতা, ভাই-বোন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। এলাকা সহ দেশের সকল মানুষের কাছে আকুল আবেদন এই যে, কোন স্ব-হ্বদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তহলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট