1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

নাচোলে মরহুম রেজাউল মাস্টার স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মরহুম রেজাউল করিম মাস্টার স্মরণে  প্রীতি ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। বিকাল তিনটায় নাচোল রেলস্টেশন মাঠে গোপালপুর গ্রামবাসীর আয়োজনে  এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

সাদিকুল ইসলাম (সাদিকের) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের( খোকন) সাধারণ সম্পাদক,  নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল আলম, প্রভাষক নাচোল সরকারি কলেজ, মোঃ শাজাহান আলী, নাচোল ইউনিয়ন পরিষদ ১ নম্বর ওয়ার্ড সদস্য, মনিরুল ইসলাম প্রভাষক মহিলা ডিগ্রী কলেজ, মো:আসগার হাসান রোমিও আলোকিত সংঘের উপদেষ্টা, তানভীর আহমেদ সাকিব যুগ্ন  আহ্বায়ক  চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী।

প্রধান অতিথি আবু তাহের খোকন  বলেন,  “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।”

তিনি আরও বলেন, “সমাজে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জন্য তরুণ সমাজকে নৈতিক পথে পরিচালিত করা জরুরি। তরুণদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে এবং জাতির কারিগর হয়ে উঠতে সক্ষম হয়। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে। ফুটবল  টুর্নামেন্টেই উৎসবমুখর পরিবেশে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণে মাঠজুড়ে ফিরে আসে উচ্ছ্বাস।

মরহুম রেজাউল মাস্টার  ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দল ০১-০১ গোলে  নাচোল অবিবাহিত  ফুটবল  দল পরে ট্রাই ব্রেকার গিয়ে অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে  প্রধান অতিথি আবু তাহের খোকন তাদের হাতে পুরস্কার তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট