1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

গরমে অতিষ্ঠ রাজশাহীর জনজীবন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: গেল কয়েক দিনের টানা বৃষ্টির পর প্রচন্ড তাপদাহ দেখা দিয়েছে রাজশাহী বিভাগের সকল জেলায়।সকাল থেকে দুপুর আর দুপুর গড়িয়ে বেলা অস্ত যাওয়া পর্যন্ত সুর্যের প্রচণ্ড তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার মানুষের জনজীবন।এ যেন মরার উপর খড়ার ঘাঁ।এক মিনিটেরো জন্য যেন রেস নেই এ তাপদাহের।

শিবরামপুর গ্রামের সোহাগ খান জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেজায় গরম।গরমের মাত্রা এতটায় বেড়েছে যে গাছের পাতাও নড়তে চরতে দেখা যায় না।বিরামহীনভাবেই তাপমাত্রা বয়ে চলছে। মিজান বলেন অতিরিক্ত গরম হওয়ায় কাজে গিয়েও শান্তি পাই না।

এদিকে বাবু আলী জানান,আমি ঢাকায় রডের কাজ করি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি।দুই এক দিনের মধ্য ঢাকায় চলে যাব। তবে যেভাবে রোদ আর তাপমাত্রা বাড়ছে রডের কাজ করাও মুশকিল হয়ে যাবে।

তানোর উপজেলার বেশ কয়েকটি পল্লী চিকিৎসকদের সাথে কথা হলে তারাও জানান, গরম মাত্রাতিরিক্ত পড়ায় ও সেই সাথে ঈদের খারার বেশি বেশি করে খাওয়ায় পাতলা পায়খানা রুগীর সংখ্যা বেড়েছে। তবে শিশু বাচ্চারাও রয়েছে বিপাকে বমি সহ ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে তারা।

এদিকে শিবরামপুর গ্রামের ফুলচান দোকানদার বলেন, অতিরিক্ত গরমের কারণে আমার দোকানের কোমল পানীয় বিক্রি বেড়ে গেছে। সবাই এসে ফ্রিজ এর ঠান্ডা পানি চাচ্ছে।

ডাক্তারদের আহব্বান, এই গরমে শরীর থেকে যেভাবে পানির সাথে লবন বেড়িয়ে যাচ্ছে তাই প্রচুর পরিমানে পানি পান করতে হবে ও সেই সাথে খাবার স্যালাইন খেতে হবে। এতে করে শরীরে লবনের ঘাটতি পুরণ হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট