# আশিক ইসলাম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার প্রানকেন্দ্র পশ্চিম বাগমারার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাহার আলী ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (০৯জুন) বিকেল ৪ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া বি.এম কারিগরি কলেজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম বাগমারার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেন বাহার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিশু ও শিশু সার্জারী বিশেষজ্ঞ বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যাপক ডা:আলমগীর হোসেন।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বলেন,মাদক,সন্ত্রাস,ছিনতায়,বাল্য বিবাহ, এলাকার সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের পাশে দাড়ানো,সামাজিক সমস্যা সহ মেধাবী গরীব শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগীতা করতে বাহার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন।
এছাড়াও এলকার যুবকদের মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করতে পরামর্শ দেন। এ সময় আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামরুজ্জামান হারুন,বাগমারা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোর্তজা হোসাইন,বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শাহিন আলম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক ও আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আইনুল হক,আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলামিন হক,গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা বাবুল হোসাইন,হাটগাঙ্গোপাড়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এ.এম আসাদুল্লাহ,অনুষ্ঠান পরিচালনায় সাইফুল ইসলাম ও শরীয়তউল্লাহ সজীব,আউচপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এনামুল হক,ছাত্রশিবিরের প্রশ্চিম বাগমারার সভাপতি আঃরাকিব সহ প্রমুখ।#