1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বাঘায় পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিন ব্যাপী পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৪জুন’২৫) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা কৃষি অফিসারের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।

সরকারি কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি,প্রধান অতিথি উম্মে ছালমা। তিনি রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক। প্রকল্প সমূহ এর বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করেন কর্মশালার বিশেষ অতিথি মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প ডিএসই আব্দুল লতিফ।

বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান। কৃষি সম্প্রসারন অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায়,কৃষকের পক্ষ থেকে আম রপ্তানি সহ অন্যান্য কৃষি পণ্যের বিষয়াদি নিয়ে বক্তব্য দেন সফল কৃষক শফিকুল ইসলাম ছানা। উপস্থিত ছিলেন,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারন অফিসার কাউসার আহমেদ, প্রকল্প অফিসার মাহমুদুল হকসসহ কৃষকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট