1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে আটক মদ্যপ বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে গ্রামবাসীর হাতে আটক বিএসএফ সদস্য গনেশ মুর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

ফেরত দেয়া গনেশ মুর্তি হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলার নূরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনষ্টেবল। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় তাকে ফেরত দেয়া হয়। এর আগে বুধবার সকাল ৭টার দিকে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের জহুরপুর সীমান্তের সাতরশিয়া গ্রামে অবৈধভাবে ঢুকে নজরদারি করছিল। এসময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

৫৩বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তিকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসী আটক করে। পরে জহুরপুর বিওপির টহলদল তাকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যম্যে হস্তান্তর করা হয়েছে এবং পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানায়, ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে জমিতে কর্মরত দুই কৃষককে গালিগালাজ করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে আটক করে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট