1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

পত্নীতলায় সড়কে ঝরল ৩ বন্ধুর প্রাণ     

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ                                                             নওগাঁর পত্নীতলায়  সড়ক দূর্ঘটনায় একই মোটরসাইকেলে আরোহীত সুনিবির আশরাফ (১৭),  হৃদয়(১৮) এবং সাদমান সাকিব (১৮) নামের ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। ৩ জনই জেলার মহাদেবপুর উপজেলার কলেজপাড়া এলাকার নিহত সুনিবির বেথুল আশরাফের ছেলে, নিহত  হৃদয়  আকতার হোসেনের ছেলে এবং নিহত সাদমান সাকিব  শাহাজাহানের ছেলে। তারা ৩ জন বন্ধু এবং সমবয়সী। বুধবার (৪ জুন) সকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় আগেরদিন ২ বন্ধুর মৃত্যু হয়েছে।

স্থানীয়, পরিবার ও হাসপাতাল  সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায়  নজিপুর- নওগাঁ সড়কের পার্বতীপুর কালিতলা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই মোড়ে  রাস্তার পাশে আগে থেকে একটি বিয়ের বাস দাঁড় করানো ছিল। নজিপুরের দিক থেকে আসা  ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেল এসে বাসের পেছনে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেল টি বাসের নিচে ঢুকে যায় । দু’জন ছিটকে পড়ে আর ঘটনাস্থলেই সুনিবিড় মরা যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুনিবিরকে মৃত ঘোষণা করেন এবং সাদমান সাকিব ও হৃদয়ের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করেন।  রাজশাহী যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।  বুধবার সকালে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদমানের মৃত্যু হয়।

একই পাড়ার ৩ কিশোরের মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতাম।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।যেটি স্পটে  মারা গেছিল তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন রাজশাহীতে যাওয়ার পথে এবং অপরজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট