1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ৬০০ টাকা মজুরিতে : যুবলীগের ঝটিকা মিছিল - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় ৬০০ টাকা মজুরিতে : যুবলীগের ঝটিকা মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। গতকাল রোববার সকালে শহর যুবলীগের ব্যানা‌রে পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে থেকে মিছিলটি বের করা হয়। এতে বালু সরানোর কথা বলে ভাড়া করা দিনমজুরদের ব্যবহার করা হয়েছে। তাঁরা এখন গ্রেপ্তার হয়ে জেলে গেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে একটি ঝটিকা মিছিল বের করেন ১০-১৫ জন যুবক। তাঁরা স্লোগান দিয়ে মিছিলটি নিয়ে কাস্টম মোড়ের দিকে এগিয়ে যান। কিছুক্ষণ পর মিছিলে অংশ নেওয়া অনেকে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছে মা‌টি কাটার ঝুড়ি ও কোদাল পাওয়া যায়। তাঁদের মধ্যে আটজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ও দুজন সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় রা‌সিদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি কুষ্টিয়া মডেল থানায় নাশকতার মামলা করেন। এতে ২১ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় আটক ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঝটিকা মিছিলের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন শহর যুবলীগের আহ্বায়ক সজীবুর রহমান সজীব। মিছিলের ব্যানা‌রে লেখা ছিল ‘হটাও ইউনুচ বাঁচাও দেশ’। মাস্ক পরা ১০-১৫ যুবক ব্যানার হাতে মিছিল শুরু করার পর সজীব রাস্তার পা‌শে বসে থাকা মাঝবয়সী কয়েকজনকে হাতে দিয়ে ইশারা করেন। এরপরই তাঁরা মিছিলের পেছন পেছন হাঁটতে থাকেন।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা শ্রমিক। অজ্ঞাতনামা এক যুবক বালু সরানোর কথা বলে ৬০০ টাকা মজুরি দেওয়ার কথা বলে তাঁদের ডেকে মিছিলে নিয়ে যান।
স্বজন মানিক ও সিহাব জানান, সকালে শহরের ছয়রাস্তার মোড় থেকে এক ব্যক্তি ১০ জনকে কাজের কথা বলে পিটিআই রোডে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তি শ্রমিকদের জানান, সারা দিন কষ্ট করা লাগবে না, এখানে দাঁড়ালেই পুরো টাকা পেয়ে যাবেন। সেখানে কয়েকজন একটি ব্যানার নিয়ে শ্রমিকদের পেছনে দাঁড় করিয়ে দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও শ্রমিকেরা দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন, ‘শ্রমিকদের ভাড়া করে এনে মিছিলের চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে স‌জীব নামের এক যুবলীগ নেতাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট