1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, আহত ২ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, আহত ২

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়েছে। এতে ওই বাড়ির দুই নারী আহত হয়েছেন।
রবিবার (১ জুন) ভোরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানার মোড় ব্রাক পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন– বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।
এলাকাবাসী জানান, ভোরে বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে দেখেন, একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুই নারী আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘এ ঘটনায় দুজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট