1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবির মারা জায়েজ বলে পোস্ট দেওয়ায় রাজশাহীতে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিবির মারা জায়েজ বলে পোস্ট দেওয়ায় রাজশাহীতে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে নগরীর আরএমপির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিন এ জিডি করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসতাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছাত্রদলকর্মীর নাম আহনাফ তাহমিদ অর্জন (২৩)। তিনি নগরের ভাটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আহনাফ রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের কর্মী।

জিডিতে উল্লেখ করা হয়, শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কি না এটা নিয়ে ডিবেট হওয়া উচিত লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন আহনাফ তাহমিদ অর্জন। যেহেতু পোস্টের লেখাগুলো হুমকিমূলক,সেহেতু মহানগরীর ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

এদিকে, হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতারা। শুক্রবার (৩০ মে) রাতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা সভাপতি মোহা. শামীম উদ্দিন ও সেক্রেটারি ইমরান নাজির যৌথ এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা ধরনের জুলুম ও নির্যাতন করত। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছিল। হাসিনার পতনের পর লীগের সব সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি ছাত্র সংগঠনের কর্মকান্ড ছাত্রলীগের সেই চিরচেনা সন্ত্রাসী রূপ ফুটে উঠছে।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ আরও বলেন, রাজশাহীতে ছাত্রদলের এক কর্মী ছাত্রশিবিরকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমরা তার এ ধরনের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার হুমকির জন্য আমরা শঙ্কিত। তাই থানায় জিডি করা হয়েছে। প্রয়োজনে মামলাও করা হবে। তবে আমরা আশা করছি, পুলিশ-প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী হুমকিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। একইসাথে এ ধরনের ঘৃণিত কাজ পরিহারপূর্বক ছাত্রদল নিজেদের ইমেজ নষ্ট করার আত্মঘাতী কার্যকলাপ থেকে বিরত থাকবে।#
রাজশাহীতে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩১ মে) সকালে নগরীর নানকিং দরবার হলে এই প্রতিযোগিতার আয়োজন করে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক। এসময় বক্তব্য রাখেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহেসানুল হুদা দুলু, সদস্য আব্দুল আওয়াল খাঁন চৌধুরী প্রমুখ।#
রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের (প্রকল্প বাস্তবায়ন অধিশাখা) যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান, সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট