1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায়নি: অধ্যাপক মামুন মাহমুদ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায়নি: অধ্যাপক মামুন মাহমুদ

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজ ৪৪ বছর হয়ে অতিবাহিত হয়ে গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই। ৪৪ বছর পরও আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কেন একজন মানুষের প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি ও ভালবাসা তৈরী হয় আজ তা উপলব্দি করা যাচ্ছে। তিনি মাত্র সাড়ে ৩ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু যারা ১৫/২০ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কেউ তাকে মারেও নাই, কেউ ধরেও নাই, কোন রকমে জান বাঁচিয়ে পালিয়ে গেলেন।

শুক্রবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নাসিক ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল, তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, চক্রান্তকারীরা আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে এ দেশ পরাধীন থাকবে, এ দেশের মানুষকে ধমিয়ে রাখা যাবে এবং এ দেশকে একটি করদ রাজ্য হিসেবে পরিণত করা যাবে। তাদের এ চক্রান্ত সফল হয় নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য ১৯ দফা কর্মসূচি রেখে গেছেন। পাশাপাশি তাঁর অবর্তমানে এই দেশের এবং দলের দায়িত্বভার গ্রহণ করেছিল বেগম খালেদা জিয়া। তাকেও একটি মিথ্যা মামলায় চক্রান্ত করে সাজা দিয়ে কারাবন্দি করে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিল। সে সময়ে জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশ নায়ক তারেক রহমান দলের দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায়নি। আর বিএনপিকে নেতৃত্বশুন্য এবং ধ্বংস করতে না পারার কারণে এ দেশকে পরাধীন করা যায়নি। তাদের পরাজয় হয়েছে, এ দেশের মানুষের জয় হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো: মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, এড. আব্দুর রাজ্জাক রাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট