1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঘায় আম চোর আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় চুরির ৩ মণ ২০ কেজি আমসহ আমির হামজা (৫৫) নামে এক ব্যক্তিকে হাতে-নাতে বাগানে আটক করেছেন বাগান মালিক ও স্থানীয়রা। আমির হামজা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামে বাসিন্দা। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে।

বাগান মালিক মিঠন আলী ও লিটন আলী জানান, সম্প্রতি বাগানের আম বড় হওয়ার পর থেকে বাগান থেকে নিয়মিত আম চুরি হচ্ছিল। শুক্রবার দুপুরে বৃষ্টির সময় তারা বাগানে গিয়ে আমির হামজাকে গাছ থেকে আম চুরি করতে দেখে ধরে ফেলেন। পরে মিন্ট আলী, জিন্নাত আলী নিজাম আলীর সহায়তায় প্রায় ৩ মণ ২০ কেজি আমসহ তাকে প্রেমতলী বাজারে নিয়ে আসে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি আমসহ আটক আমির হামজা তার ছেলে রাকিবুল ইসলাম লালন উদ্দিনও সম্প্রতি আম চুরির ঘটনায় ধরা পড়েছিলেন।

স্থানীয় মিন্টু আলী বলেন, তারা বাবা-ছেলে দীর্ঘদিন ধরে আশেপাশের গ্রামে আম চুরি করে আসছে। তাদের ছাড় না দিয়ে স্বাস্ত করতে পুলিশে দেওয়া হয়েছে। এ সব পাতি চোরদের উৎপাতে বাড়ি ঘরে দিনে দুপুরে চুরি ঘটনায় বাড়ি ও বাগান মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন । এ সব চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমির হামজাকে থানা নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট