1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  পালিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে আত্রাই  উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার( ৩০ শে মে)সকালে মোল্লা আজাদ সরকারি মেমোরিয়াল কলেজ হল রুমে ডক্টরস এস্যোসিয়েশন (ড্যাব) এর সহায়তায় স্বেচ্ছায় রক্ত দান ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  এই আয়োজনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।Open photo

নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি  শেখ মো.রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাবেক যুগ্ম আহ্ববায়ক বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,মো.কামরুল হাসান সাগর, মুনিয়ার ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, বিএনপি নেতা এস এম ফারুক বক্তত, বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ ইকবাল,মো.আশরাফুল ইসলাম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো.শাকিল হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ।Open photo

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অকুতোভয় সৈনিক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ কৃষি, শিল্প ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন লাভ করে। তিনি দেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় উপজেলার আহসানগঞ্জ, ভোঁ-পাড়া ও পাঁচুপুর ইউনিয়নের গরীব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়  । উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট