1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় ২২ দিনের শিশুকে হত্যার অভিযোগে মা, গ্রেফতার ৪ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় ২২ দিনের শিশুকে হত্যার অভিযোগে মা, গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে মাত্র ২২ দিনের এক নবজাতককে হত্যার অভিযোগে মা, প্রেমিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—শিশুর মা মিতা খাতুন (২৫), তার পরকীয়া প্রেমিক ও চাচাতো ভাই সেরেবুল ইসলাম (২৮), চাচা সাইদুল ইসলাম (৫০) এবং ভাবি চাঁদনী খাতুন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে খলিসাকুন্ডি এলাকার রাজু নামে এক ব্যক্তির সঙ্গে মিতার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় জান্নাতি নামে একটি কন্যাশিশু। কিন্তু দাম্পত্য কলহের জেরে মিতা সন্তানসহ বাবার বাড়ি চলে যান।
সেখানে অবস্থানকালে মিতা তার চাচাতো ভাই সেরেবুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শিশুটিকে কেন্দ্র করে মিতা ও তার প্রেমিকের মধ্যে জটিলতা তৈরি হয়। একপর্যায়ে তারা শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করে এবং ২৫ মে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে পাশের বরিশাল খালে ফেলে দেয়।
পরিস্থিতি ধামাচাপা দিতে মিতা স্বামী রাজুর বিরুদ্ধে অপপ্রচার চালান যে, তিনি শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। একই রাতে তিনি মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
তবে পুলিশের ধারাবাহিক জিজ্ঞাসাবাদে অবশেষে মিতা খাতুন হত্যার বিষয় স্বীকার করেন।
এর ভিত্তিতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযান চালিয়ে লাশ উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেন।
ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জবানবন্দিতে শিশুটির মা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জিকে খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে শুক্রবার (৩০ মে) আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট