1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তানোরে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি :  “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও তানোর উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় সমিতির ২৫ জন সদস্যদের অংশ গ্রহণে হিসাব সংরক্ষণ মূলধন গঠণ আয় বৃদ্ধি সমবায় সমিতির আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাইম উদ্দিন চৌধুরী সিস্টেম অফিসার ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার রবিন ইসলাম,রাজশাহী জেলা সমবায় অফিসার ফিরোজুর রহমান,রাজশাহী জেলা সমবায় ট্রেনিং আফিসার নাসির উদ্দীন। অন্আযান্রোযের মধ্যে  উপস্থিত ছিলেন উপ- সহকারী সমবায় কর্মকর্তা আতিয়ার রহমান,শ্যামল কুমার প্রমুখ।

এতে তানোর উপজেলার ১০টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণ গ্রহন করেন।এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন সমবায় সমিতির সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট