1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি  ও ডিএনসির যৌ’থ অভি’যানে  ৩ কেজি হেরো’ইন ও নগদ আড়াই লক্ষ  টাকা’সহ শীর্ষ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ওই ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন মো. জুয়েল রানা। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি পাশের দেশ ভারত থেকে হেরোইন-ইয়াবা বাংলাদেশে আনেন। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তার সহযোগীরা। জুয়েল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ভারত-বংলাদেশ দু’দেশেই তার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির সহায়তায় চরবাগডাঙ্গার ফাটাপাড়ার একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে বাড়িটি তল্লাশি করে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন শাখানকে আটক করা হয়।

তারা আরও জানান, এ ঘটনায় মাদক সম্রাট জুয়েল রানা ও তার বোনজামাই আব্দুল্লাহকে পলাতক আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট