1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ট্রেনের টিকিট নিয়ে হয়রানি ও কালোবাজারির অভিযোগে দুদকের অভিযান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে ট্রেনের টিকিট নিয়ে হয়রানি ও কালোবাজারির অভিযোগে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। দুপুরে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের দেওয়া নির্দেশনা মোতাবেক বুধবার জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী এক চিঠিতে এই এনফোর্সমেন্ট টিম গঠন করে দেন। পরে এ দিনই কর্মকর্তারা অভিযানে যান। তারা স্টেশন ব্যবস্থাপকের কক্ষে টিকিট বিক্রি, যাত্রীসেবায় হয়রানি ও কুলির ভাড়ায় অনিয়মের ব্যাপারে সতর্ক করেন। আসন্ন ঈদে যাত্রীসেবার মান যেন ঠিক থাকে, সে বিষয়েও সতর্ক করা হয়। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের কর্মকর্তারা।

অভিযানের বিষয়ে জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, সামনে ঈদ, ঈদের সময়ের ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনোরকম অনিয়ম-দুর্নীতি যেন না ঘটে সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা। আমাদের একটা বার্তা দিয়েছেন, যেন আগামীতে কোনো কিছু না ঘটে। আমরা আগে থেকেই এ ব্যাপারে সতর্ক। আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না। সবই অনলাইনে।

তিনি বলেন,আমরা দুদক কর্মকর্তাদের বলেছি যে, শতভাগ টিকিট যেহেতু অনলাইনে তাই কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় আমরা যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারও তৎপর থাকবে বলে আমরা মনে করি। অভিযানে আরও উপস্থিত ছিলেন,দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শারমিন আক্তার, মাহবুবুর রহমান, তানভীর আহমেদ প্রমখু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট