1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

আত্রাইয়ে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের প্রশিক্ষণ কোর্স 

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্দোগে আজ ২৮ মে ২০২৫ আত্রাই উপজেলা মসজিদে উপজেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে একদিন ব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার জিসি মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোছাঃ মুল্লিকা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার নওগাঁ জেলা কার্যালয় মোঃ তৌফিকুর রহমান, মোঃ ইউনুস আলী, হযরত আলী, মাসুম বিল্লাহ মহাসিন আলী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন আপনারা বেশি বেশি করে কোরআনের তাফসির গুলো পড়বেন বাচ্ছাদের মসজিদ মুখী করতে বলবেন মসজিদে বয়ান করবেন বাচ্চারা মসজিদ মুখী হলে তারা কখনো নেশাগ্রস্ত হবেনা, বাল্যবিবাহ, সন্ত্রাস জংগীবাদ, ইভটিজিং নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে সবাইকে সচেতন করতে তিনি সকল ইমামদের মসজিদের বয়ানে আলোচনা করতে বলেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, আব্দুল জলিল, হাফেজ ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম, হাই আল হাদি প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট