1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় আত্বসমর্পন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় আত্বসমর্পন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম ……………………

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর পরকীয়ার জেরে সইতে না পেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। ২২আগস্ট সোমবার পৌরসভার ৬নং ওয়ার্ড পাখীর মোড় গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

স্থানীয় সুত্রে জানাগেছে একই গ্রামের আনছের আলী ও তার স্ত্রী রাহেনা বেগমসহ তাদের দুই সন্তান নিয়ে নিজস্ব বাড়ি না থাকায় পাশের নোয়াখালীর বাগানবাড়ির একটি বাড়ীতে বসবাস করত। দীর্ঘদিন থেকে স্ত্রীর পরকীয়ার কারণে উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানায় গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী আনছের তার স্ত্রীর রাহেনার হাত পা ধরে পরকীয়া থেকে বিরত থাকার অনুরোধ করে। এর পরেও স্ত্রী পরকীয়া থেকে বিরত না থাকায় স্বামী ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ার কথা বলে। এরই জের ধরে গতকাল গভীর রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার সন্তানদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ করে। কিন্তু রাহেনা পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এব্যাপারে নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট