1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার ৪জন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

বাঘায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার ৪জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়েছে । তাদে বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (২৭-০৫-২০২৫) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার(২৬মে’২৫) রাতে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের নিমাই মন্ডলের ছেলে সুমন মন্ডল(২৫)ও জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ ওরফে জিয়াকে (৪৪) ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সোমবার(২৬মে’২৫) একইদিন রাতে উপজেলার ঝিনা সরদারপাড়া (নূরনগর) গ্রামের আলম হোসেনের ছেলে টনি ইসলাম(১৯) ও লামিমুল ইসলাম ওরুফে মৃদুল(১৭)কে ৫০ পিস ইয়াবাবড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনের সাথে সংঘাতে জড়িত লামিমুল ইসলাম ওরুফে মৃদুল খাগড়বাড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করে মঙ্গলবার(২৬মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট