1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ মুকুলের পরিবারের পাশে বিএনপি নেতা আবু তাহের খোকন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার গনইর গ্রামের মুকুলে কালবৈশাখি ঝাড়ে তিনটি মাটির ঘরের টিনের চালা উড়ে যায়। খোলা আকাশের নীচে বসবাস করছে মুকুলের পরিবার ।

এই সংবাদ পেয়ে ছুটে যান ক্ষতি গ্রস্থ মুকুলের বাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  আবু তাহের খোকন। গত ২৫ মে রবিবার বিকাল সাড়ে ৫টায় গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে মুকুলের ক্ষতি গ্রস্থ ঘরবাড়ি দেখতে উপস্থিত হন। ক্ষতিগ্রস্থ টিনসেটের মাটির দেখেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

তিনি তাৎক্ষনিক ৫হাজার টাকা প্রদান করেন। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় এমপি মনোনায়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন  মোবাইল এর মাধ্যমে আরো ৫হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। বিএনপি নেতা আবু তাহের খোকন মুকুলকে দ্রুত বাড়ি মেরামত করতে বলেন এবং তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সেই সাথে তিনি  ইউনিয়ন চেয়ারম্যান ,উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে  ক্ষতিগ্রস্থ মুকুলের পাশে থাকার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক মনিরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও অর্থসম্পাদক হাবিবুল্লাহ সিপন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট