1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে রোববার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় ভূমি মেলার একটি বিশাল বর্ণাঢ্য রেলী নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, প্রাণী সস্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, তথ্য উদ্যোক্তা অফিসার নাসরিন আক্তারসহ প্রশাসনের অন্যান্য অফিসারগণ।

এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ইলেক্ট্রো ও প্রেসমিডিয়ার সাংবাদিকগণ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে আসা ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট