1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ভূমি মেলা-শুরু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিবগঞ্জে ভূমি মেলা-শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো “ভূমি মেলা ২০২৫”। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ ও ডিজিটাল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা ছিল। এছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। “নিয়মিত কর দিন, জমি সুরক্ষিত রাখুন”—এই বার্তা সামনে রেখে মেলায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণটি হয়ে ওঠে প্রাণচঞ্চল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বাসরী সহানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় ভূমি বিষয়ক কাওয়ালি গান, ছোটদের কুইজ প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট