1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পার হলেও এখনো মিলেনি রুবেল’র কোন খোঁজ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও এখনো মিলেনি রুবেল ‘র কোন খোঁজ। নিখোঁজ রয়েছে রুবেল,আশংকা এবং উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজের পরিবার।

উপজেলার শাহাগোলা ইউনিয়ন এর ছোটডাঙ্গা গ্রামের মোঃ খলিল মন্ডলের ছেলে মোঃ রুবেল(৩০) তার পরিবারের সুত্রে জানিয়েছে  ২০শে মে বুধবার আনুমানিক সন্ধা ৬টায় ব্যাবসায়ীক কাজে সাইকেল যোগে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেয় রুবেল। তার পর থেকেই নিখোঁজ রয়েছে। পরদিন বৃহস্পতিবার সকালে ষ্টেশন বাজারে খোঁজ নিতে গেলে পথিমধ্যে ময়ানের ব্রীজ চত্বর এলাকায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বিষয়টি তার পরিবারের সদস্যদের অবগত করলে নিখোঁজ রুবেল এর বাবা আত্রাই থানায় যোগাযোগ করেন এবং সাধারণ ডায়রি করেন।

এদিকে নিখোঁজের তিন দিন পার হয়ে গেলে ও বাড়ি ফিরে আসেনি এখনো রুবেল আশংকা উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। এবিষয়ে নিখোঁজ রুবেল এর স্ত্রী কান্না জড়িত কন্ঠে আর্তনাদ করে  বলেন সম্ভাব্য সকল যায়গায় খোঁজ নিয়ে ও কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা সাধারণ মানুষ আমার স্বামী  সামান্য কাঁচামালের এবং কলা ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে। তিনি বলেন তার একটি সন্তান আছে।পুলিশ প্রশাসন তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তার স্বামী কে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা।

এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোঃশাহাবুদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি তদন্ত চলমান আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট