1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার, (২৩ মে) দুপুরে ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে পায়ে হেঁটে দুই নারী শিক্ষার্থী যাচ্ছিল। এমন সময় অভিযুক্ত ওই যুবক ও তার কয়েকজন বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে অভিযুক্ত যুবক।
এসময় ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা। উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে থানা পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট