1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসিসহ ১৪৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রো-ভিসি  অধ্যাপক আনন্দ কুমার সাহা। ছবি : সংগৃহীত

রাবি: সংবাদদাতা:  বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক  প্রো-ভিসি  অধ্যাপক আনন্দ কুমার সাহাসহ আওয়ামী লীগের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিটের সমন্বয়ক সিজান আহমেদ (৩২) বাদী হয়ে এ মামলা দায়েক করেন। এতে ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও  ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাপুরা এলাকায় প্রায় ৭০০ জন লোক সরকারবিরোধী মিছিল বের করেন। আন্দোলনকারীরা খড়বোনা এলাকায় পৌঁছালে, প্রায় ৫০০ লোক তাদের ওপর আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল বিস্ফোরণ করে বর্বরোচিত হামলা চালায়। এতে বহু লোক আহত হন।

সিজান আহমেদ আরও বলেন, হামলাকারীরা প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠি ব্যবহার করে এবং বোমা ও  ককটেল নিক্ষেপ করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশতাক আহমেদ বাসস’কে বলেন, তারা মামলাটি রেকর্ড ও তদন্তের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।#

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট