1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
২১৮ টি মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে নিয়োগে আইনি বাধা নেই - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

২১৮ টি মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে নিয়োগে আইনি বাধা নেই

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক: দেশের ২১৮ টি বিভিন্ন মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার-এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ রায় দেন।

এ সংক্রান্ত এক রিট পিটিশনের প্রেক্ষিতে ২০২১ সালে ২১৮ টি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সে রুলের শুনানি শেষে রায় দিল (রুল এ্যাবসিলিউট) উচ্চ আদালত। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর রিটটি দায়ের করা হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

২০১৯ সালের ১৯ ডিসেম্বর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষকে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়। এরপর স্ব-স্ব মাদ্রাসার অধ্যক্ষ উক্ত পদসমূহে বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপন দিলে যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা ওই পদে আবেদন করেন।

বিগত ২০২১ সালের ১৮ জুলাই, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি অফিস আদেশ জারি করে। এই আদেশে দেশের বিভিন্ন দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিবর্তে উক্ত পদ দুটি বাতিল করা হয়। এর পরিবর্তে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক নামে নতুন দু’টি পদ সৃষ্টি করে  ১৭তম নিবন্ধন পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। সংশোধিত এমপিও নীতিমালার আলোকে সিলেবাস প্রণয়ন ও বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশনা দেওয়া হয়। ফলে রিট আবেদনকারীদের পূর্বের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই কারণে চাকরি প্রত্যাশীরা অফিস আদেশটি চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন।

রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, মাদ্রাসাগুলোতে নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি-এর বিধান প্রয়োগ করার পূর্বে যেহেতু অত্র আবেদনকারীরা চাকুরির জন্য আবেদন করেছিলেন সে কারণে এই সব পদে এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগ না করে গভর্নিং বডি পূর্বনিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট